অসমের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন হেমন্ত বিশ্বশর্মা - The News Lion

অসমের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন হেমন্ত বিশ্বশর্মা

 


দি নিউজ লায়ন;   অসমের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন হেমন্ত বিশ্বশর্মা। রবিবার দলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সব ঠিক থাকলে আগামীকাল সোমবারই শপথ নিতে পারেন তিনি। অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী  হিসেবে চুড়ান্ত করা হল রাজ্যের সবচেয়ে প্রভাবশালী নেতা হিমন্ত বিশ্বশর্মার নামই।


 অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালকে কেন্দ্রে কোনও পদ দিতে পারে বিজেপি। শনিবার গভীর রাত পর্যন্ত বিজেপি সূত্রে এমনটাই জানা যাচ্ছে। আজ দুপুরেই দলীয় বিধায়কদের মাধ্যমে সিলমোহর পড়ে তাতে। সুতরাং অসমের  বিদায়ী মুখ্যমন্ত্রী সনোয়াল, যিনি নির্বাচনী বৈতরণী উতরে দিলেন, সেই তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসলেন না। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.